দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামার আগে চোটের কারণে দুই গুরুত্বপূর্ণ ডিফেন্ডারকে হারাল ইংল্যান্ড। অ্যাঙ্কেল ইনজুরির কারণে জারেল কোয়ানসা এবং হ্যামস্ট্রিং সমস্যায় রিস জেমস এই ম্যাচে খেলতে পারবেন না।
অন্যদিকে মেক্সিকো দলে কোনো ইনজুরির খবর নেই, যা তাদের জন্য স্বস্তির বিষয়।
প্রেডিক্টেড লাইনআপ অনুযায়ী মেক্সিকো ৪-৩-৩ ফরমেশনে মাঠে নামতে পারে। গোলপোস্টে থাকবেন র্যাঙ্গেল। রক্ষণভাগে থাকছেন সানচেজ, মন্তেস, ভাসকেস ও গালিয়ার্ডো। মাঝমাঠে মোরো, লিরা ও রোমো এবং আক্রমণভাগে আলভারাডো, হিমেনেজ ও কুইনোনেস।
অন্যদিকে ইংল্যান্ড ৪-২-৩-১ ফরমেশনে মাঠে নামতে পারে। গোলরক্ষক হিসেবে থাকবেন জর্ডান পিকফোর্ড। রক্ষণভাগে স্পেন্স, কনসা, গেহি ও ও’রেইলি। মাঝমাঠে থাকবেন অ্যান্ডারসন ও ডেকলান রাইস। আক্রমণাত্মক মিডফিল্ডে থাকবেন বেলিংহাম, সাকা ও গর্ডন এবং স্ট্রাইকার হিসেবে থাকবেন হ্যারি কেইন।
সূত্র: আল-জাজিরা
/অ